এডভোকেট মো: বোরহান উদ্দিন, সভাপতি, পরিচালনা পর্ষদ, সুজাতপুর ডিগ্রি কলেজ, মতলব উত্তর, চাঁদপুর
এডভোকেট মো: বোরহান উদ্দিন, সভাপতি, পরিচালনা পর্ষদ, সুজাতপুর ডিগ্রি কলেজ, মতলব উত্তর, চাঁদপুর

“শিক্ষা হোক একটি উন্নত জাতি গড়ার মাধ্যম।” কথিত আছে, একটি উন্নত জাতি বিনির্মানে শিক্ষার কোন বিকল্প নেই। আমরা জানি, যে জাতি শিক্ষায় যত অগ্রসর, সে জাতি বিশ্বে তত বেশি উন্নত। তাই “সুজাতপুর ডিগ্রি কলেজ” পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে আমি মনে করি শিক্ষাই পারে একটি জাতিকে স্বনির্ভর, উন্নত ও সমৃদ্ধশালী জাতি হিসেবে গড়ে তুলতে।অত্র কলেজটিকে একটি আদর্শ ও যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।অজ পাড়াগাঁয়ে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি যেন মতলব উত্তরসহ দেশের সকল জায়গায় শিক্ষার আলো বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং গড়ে তুলতে পারে একটি আলোকিত সমাজ সেটা্ই আমার অঙ্গীকার। আমার এ লক্ষ্য বাস্তবায়নে আমি এলাকার ও দেশের সকলের আন্তরিক সহযোগীতা ও পরামর্শ একান্তভাবে কামনা করি।

 

 

 

এডভোকেট মো: বোরহান উদ্দিন
সভাপতি
পরিচালনা পর্ষদ
সুজাতপুর ডিগ্রি কলেজ
মতলব উত্তর, চাঁদপুর।