ভয়ংকররূপে ফিরছে করোনা ভাইরাসঃ শিক্ষা প্রতিষ্ঠানে ৫ নির্দেশনা । করোনাভাইরাস প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে ৫ নির্দেশনা।
করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ায় বাংলাদেশেও সতর্কতা জোরদার করেছে সরকার। এই প্রেক্ষাপটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে পাঁচ দফা নির্দেশনা পালনের আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (৯ জুন) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে মাউশির মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান বলেন, করোনার নতুন উপধরনের সংক্রমণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। একইসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানে যেসব বিষয় মানার কথাও বলা হয়েছে।
আরও পড়ুনঃ
- ❒ ভয়ংকররূপে ফিরছে করোনা ভাইরাসঃ শিক্ষা প্রতিষ্ঠানে ৫ নির্দেশনা
- ❒ এইচএসসি জীববিজ্ঞানে A+ পাওয়ার উপায়
- ❒ এইচএসসি পরীক্ষা ২০২৪ শুরু জুনের শেষ সপ্তাহে (রুটিন)
- ❒ ICT তে খুব সহজে A+ পাওয়ার উপায়?
- ❒ পাঁচ হাজার টাকা অনুদান পেতে শিক্ষক-শিক্ষার্থীদের আবেদন ৪ ফেব্রুয়ারি শুরু
- ❒ পর্যায় সারণির মৌলের নাম মনে রাখার সহজ কৌশল
- ❒ পড়া মনে রাখার কার্যকরী ১০টি বৈজ্ঞানিক কৌশল
- ❒ কিভাবে পড়লে HSC তে A+ পাবো?
- ❒ জেনে রাখুন গণিতে ভালো করার তিনটি উপায়
- ❒ পরীক্ষায় ভালো করার ৮টি সহজ উপায়
- ❒ হিসাব বিজ্ঞানে ভালো ফলাফল করার উপায়?
- ❒ পরীক্ষার খাতায় ভালো নম্বর পাবার কয়েকটি স্ট্র্যাটেজি
- ❒ ইংরেজিতে এ+ পাওয়ার সহজ উপায়
- ❒ রসায়নে কিভাবে আশানুরূপ ভালো করা যায়?
- ❒ পদার্থবিজ্ঞানে A+পাওয়ার সহজ উপায়
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারি করা নির্দেশনাবলিতে নতুন সাব-ভ্যারিয়েন্ট, বিশেষ করে অমিক্রনের সংক্রমণ বৃদ্ধির দিকে ইঙ্গিত করে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে দেশে এর প্রবেশ রোধে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। দেশের সব স্থল, নৌ এবং বিমানবন্দরে ইন্টারন্যাশনাল হেলথ রেগুলেশনস (আইএইচআর) ডেস্কগুলোতে সার্ভেল্যান্স এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে।
সংক্রমণ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রধান নির্দেশনাগুলো হলো-
- ১. নিয়মিতভাবে সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়া।
- ২. জনসমাগমস্থলে এবং ঘরের বাইরে মাস্ক ব্যবহার করা।
- ৩. আক্রান্ত ব্যক্তি থেকে নিরাপদ শারীরিক দূরত্ব (অন্তত ৩ ফুট) বজায় রাখা।
- ৪. অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা।
- ৫. হাঁচি-কাশির সময় টিস্যু বা কনুই দিয়ে মুখ ও নাক ঢেকে রাখা।
এছাড়াও, দেশের প্রবেশপথগুলোতে থার্মাল স্ক্যানার ও ডিজিটাল থার্মোমিটারের মাধ্যমে যাত্রীদের তাপমাত্রা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা অধিদপ্তরের এই নির্দেশনার ফলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠানকে পুনরায় করোনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
একইসাথে করোনার উপসর্গ দেখা দিলে ঘরে থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গুরুতর হলে নিকটস্থ হাসপাতালে যেতে বলা হয়েছে। প্রয়োজনে আইইডিসিআরের হটলাইনে (০১৪০১-১৯৬২৯৩) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুনঃ করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ নির্দেশনা
