পদার্থবিজ্ঞানে A+পাওয়ার সহজ উপায়

পদার্থবিজ্ঞানে A+পাওয়ার সহজ উপায় । উচ্চ মাধ্যমিক বিভাগের শিক্ষার্থীদের পদার্থ বিজ্ঞানের প্রতি একটু বেশি ভয় কাজ করে। কিন্তু একটু কৌশল করে পড়লে পদার্থবিজ্ঞানে অনেক ভালো করা যায়। আজকে আমি এই আর্টিকেলে পদার্থবিজ্ঞানে কিভাবে ভালো করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যারা দুর্বল এবং ভালো ছাত্র উভয়ের ক্ষেত্রে এই কৌশল গুলো কাজে লাগবে আশা করি। পদার্থবিজ্ঞানে A+পাওয়ার সহজ উপায়।




 




ডক্টর শাহজাহান তপন স্যারের বই এবং আবু ইসহাক স্যারের বই অথবা একাধিক রাইটারের ভালো মানের বই সংগ্রহ করে রাখুন। তারপর যে কোন বই থেকে নিজের মতো করে কোন একটি টপিক পড়তে থাকুন, যদি না বুঝতে পারেন তখন অন্যান্য রাইটারের বই থেকে সে টপিক গুলো পড়ে নিন। এতে আপনার একটি ভাল ধারণা হয়ে যাবে তখন টপিকটি নিজে নিজেই আয়ত্ত করতে পারবেন। এভাবে যে অধ্যায়টি ধরবেন, সে অধ্যায়টি নিজে নিজে পড়ে শেষ করুন তারপরও কোন টপিক বুঝতে না পারলে ইন্টারনেট অথবা ইউটিউব থেকে সেটির বিস্তারিত আলোচনা দেখে নিন। এতে আপনার কনসেপ্ট ভালোভাবে আয়ত্তে আসবে।




  • একঃ গাণিতিক সমস্যার জন্য গাণিতিক পদার্থবিজ্ঞান বইটি কিনে রাখুন। গাণিতিক সমস্যা ও এর সমাধান এ বইতে দেওয়া আছে। পদার্থবিজ্ঞানের বিভিন্ন সূত্রের প্রতিপাদন গুলো কিভাবে হয়েছে সেগুলো ভালো করে দেখে নিন এবং বোঝার চেষ্টা করুন। গাণিতিক সূত্র গুলো আলাদা করে নোট করে রাখুন। এবার প্রথমে শাহজাহান তপন স্যারের বই অথবা যে বইটি আপনি ফলো করেন সে বইটি থেকে গাণিতিক সমস্যার অংক করতে থাকুন। এভাবে আপনি যেসব বই সংগ্রহে রেখেছেন সেসব বই থেকে গাণিতিক সমস্যা এভাবে শেষ করে ফেলুন। পাশাপাশি ইউটিউবে বিভিন্ন শিক্ষামূলক চ্যানেল থেকে বিভিন্ন গাণিতিক সমস্যা ও ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিগত সালে আসা সমস্যাগুলো সমাধান করে ফেলুন। এভাবে আপনি সবগুলো অধ্যায় পড়তে থাকুন।
  • দুইঃ টেস্ট পেপার ও মেইড ইজি বই সংগ্রহে রাখুন। এবার বিভিন্ন পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন গুলো শেষ করে ফেলুন এবং বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো সলভ করে ফেলুন। আর যদি কোন টপিকে আটকে যান তাহলে সেটার জন্য আপনি আপনার শিক্ষকের সহায়তা নিতে পারেন অথবা ইউটিউবে বিভিন্ন চ্যানেলের সহায়তা নিতে পারেন।
  • তিনঃ আপনি পাঠ্য বই, গাণিতিক সমস্যা এবং টেস্ট পেপার যদি শেষ করে ফেলেন তারপর বুয়েট, চুয়েট, রুয়েট, কুয়েটে আসা বিভিন্ন প্রশ্নের সমাধান করতে থাকুন। এর জন্য আপনি জয়কলি প্রকাশনীর বুয়েট পদার্থবিজ্ঞান বইটি কিনতে পারেন অথবা উদ্ভাসের বিভিন্ন শীট সংগ্রহ করে রাখতে পারেন। এবার আপনি ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন গুলোর সমাধান করতে থাকুন তাহলে পদার্থবিজ্ঞান পুরোপুরি আপনার আয়ত্তে চলে আসবে।এতে পদার্থ বিজ্ঞানের প্রতি আপনার ভীতি দূর হবে এবং আপনি যে কোন কঠিন সমস্যা খুব সহজেই সমাধান করে ফেলতে পারবেন।





আপনি যদি এভাবে সব বিষয় পড়তে থাকেন তাহলে দেখবেন আপনি নিজেও ভালোভাবে A+ পাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছেন এবং আরেকজনকেও পড়াতে পারবেন।



Tags: